কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৮ জুলাই, ২০২৬ এ ০১:৫২ PM
কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ০৮-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ০৯-১০-২০২৬
এতদ্বারা লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাধীন নিবন্ধিত সমবায় সমিতির সম্মানিত সদস্যগণকে জানানো যাচ্ছে যে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক জাতীয় সমবায় পুরস্কার,২০২৫ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাতীয় সমবায় পুরস্কার নীতিমালা অনুযায়ী ১০টি ক্যাটাগরিতে ১০টি সমবায় সমিতি এবং ৪ জন সমবায়ীকে( দুই জন পুরুষ, দুই জন মহিলা) ২০২৫ সালের সমবায় পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হবে। সমবায়ী এবং সমবায় সমিতির প্রতিনিধিকে নিজ উদ্যোগে নিচে দেয়া লিং থেকে আবেদন ফরম সংগ্রহ করে আগামী ১৩/০৭/২০২৬ খ্রি তারিখের মধ্যে আবেদন উপজেলা সমবায় কার্যালয়, হাতীবান্ধা, লালমনিরহাট এ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে
মুহাঃ ইউনুছ আলী উপজেলা সমবায় অফিসার, হাতীবান্ধা, লালমনিরহাট।